সকল মেনু

পাবনায় মন্দির ভাংচুরের ঘটনার সাথে জড়িত অভিযোগে সাবেক যুবদল নেতা আটক

দুই দফায় পাবনা শহরের দিলালপুর এলাকায় একটি মন্দিরে ভাংচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মন্দির কমিটির পক্ষে থানায় মামলা দায়ের করেছে।
ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ সাবেক এক যুবদল নেতাকে আটক করেছে।
 জানাগেছে, শনিবার রাতের কোন এক সময় পাবনা শহরের দিলালপুর এলাকার শ্রী শ্রী রক্ষাকালি মাতার মন্দিরের তালা ভেঙ্গে মন্দিরের ভেতরে থাকা প্রতিমা ভাংচুর করে। সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের লোকজন মন্দির পরির্দন করে সেখানে পুলিশী পাহাড়ার ব্যবস্থা করে।
একই ভাবে রবিবার সকালে কিছু সময়ের জন্য সেখান থেকে সড়ে গেলে মন্দিরের তালা ভেঙ্গে দ্বীতিয় দফায় প্রতিমা ভাংচুর করে। ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে জাহিদ হাসান হ্যাপি নামের এক যুবককে আটক করে।
জাহিদ হাসান হ্যাপি পাবনা সদর উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও মেজ ভাই জাকির হোসেন জ্যাকি স্বেচ্ছাসেবক দল পাবনা সদর উপজেলা শাখার সদস্য সচিব।
ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top