নাটোরের বাগাতিপাড়ায় বড়াল নদীর পানিতে ডুবে মো. রাফি নামের পাঁচ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১২টার দিকে উপজেলার জামনগর ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মো. রাফি ওই গ্রামের মিজানুর রহমানের ছেলে।
জানা গেছে, চাকরির সুবাদে রাফির বাবা-মা তাকে তার দাদির কাছে রেখে ঢাকায় থাকেন। ঘটনার দিন দাদির চোখের আড়ালে ছোটভাই সাফিনের সাথে খেলতে গিয়ে বাড়ির পাশে নদীর পানিতে ডুবে যায় সে। খবর পেয়ে স্থানীয়রা এসে তার ভাসমান মৃতদেহ উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান গোলাম রাব্বানী।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।