সকল মেনু

অপারেশন ডেভিল হান্ট

সুনামগঞ্জে সাবেক কাউন্সিলরসহ আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

সুনামগঞ্জ জেলা পুলিশের বিশেষ অভিযান ডেভিল হান্ট এ গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন থানা পুলিশ কর্তৃক অভিযান পরিচালনা করে সাবেক পৌর কাউন্সিলরসহ আওয়ামী লীগের ১১ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, মো. নুর আলম (৪২), সে শান্তিগঞ্জ উপজেলার তেহকিয়া গ্রামের বাসিন্দা ও পাথারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, মো. কাওছার (৩৩), সে সুনামগঞ্জ সদর উপজেলার ষোলঘর এলাকার বাসিন্দা ও সুনামগঞ্জ পৌরসভার সাবেক ওয়ার্ড কাউন্সিলর, তাজউদ্দিন (৪৫), সে সুনামগঞ্জ সদর উপজেলার বনগাঁও গ্রামের বাসিন্দা ও রঙ্গারচর ইউনিয়ন যুবলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, মনির হোসেন (৩৫), সে সুনামগঞ্জ সদর উপজেলার বৃন্দাবন নগর গ্রামের বাসিন্দা ও রঙ্গারচর ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি, হারুন মিয়া (৪২), সে জগন্নাথপুর উপজেলার পাড়ারগাঁও গ্রামের বাসিন্দা ও কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক, বাবুল মিয়া (৪০), সে দোয়ারাবাজার উপজেলার যোগীরগাঁও গ্রামের বাসিন্দা ও দোয়ারাবাজার উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য, আব্দুল্লা আল মামুন (২৮), দোয়ারাবাজার উপজেলার ভাঙ্গাপাড়া গ্রামের বাসিন্দা ও দোয়ারাবাজার উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক, তাশরীফ হোসেন (২৪), ছাতক উপজেলার মুক্তিরগাঁও গ্রামের বাসিন্দা ও নিষিদ্ধ সংগঠন সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহসম্পাদক, জামশেদ আলী (৫০), সে ছাতক উপজেলার রংপুর গ্রামের বাসিন্দা ও নোয়ারাই ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ইসমাইল হোসেন (৬০), সে তাহিরপুর উপজেলার আনোয়ারপুর গ্রামের বাসিন্দা ও বালিজুরী ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি এবং সাইদুর রহমান সোহাগ (৩৭), সে মধ্যনগর উপজেলার মধ্যনগর গ্রামের বাসিন্দা ও মধ্যনগর উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড মিডিয়া) মো. জাকির হোসাইন জানিয়েছেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ পূর্বক আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এ ছাড়াও জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের গ্রেফতারে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top