সকল মেনু

লালপুরে ভলিবলে রানারআপ লক্ষণবাড়ীয়া চৌমোহিনী বিদ্যালয়

এসো দেশ বদলাই , পৃথিবী বদলাই ” প্রতিপাদ্য নিয়ে লালপুর উপজেলা প্রশাসন আয়োজনে তারুণ্য উৎসব উদযাপন উপলক্ষে ভলিবল খেলায় চ্যাম্পিয়ন দিয়াড়পাড়া যুব সংঘ ও রানারআপ লক্ষনবাড়ীয়া চৌমোহিনী উচ্চ বিদ্যালয় ।

বুধবার ( ১৯ ফেব্রুয়ারি) লালপুর উপজেলা চত্বরে বিকেলে উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান এর সভাপতিত্বে একাডেমি সুপারভাইজার সাদ আহম্মেদ শিবলীর সঞ্চালনায় ভলিবল খেলার পুরুস্কার বিতরণ করা হয় ।

এসময় উপস্থিত ছিলেন গোপালপুর ডিগ্রি কলেজ এর সহযোগী অধ্যাপক তোফাজ্জল হোসেন , বাংলাদেশ বেলার সম্পাদক জামিরুল ইসলাম , লক্ষনবাড়ীয়া চৌমোহিনী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল হান্নান, কেশবপুর উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক হুমায়ুন আহম্মেদ, থানা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বেনজির আহম্মেদসহ প্রমুখ।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top