সকল মেনু

বড়াইগ্রামে তারুণ্যের উৎসব-২৫ সমাপনী উপলক্ষ্যে পুরষ্কার বিতরণ

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় তারুণ্যের উৎসব ২০২৫ সমাপনী উপলক্ষ্যে পুরষ্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বুধবার উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. রেজাউল করিমের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে।

সেখানে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রউফ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এস এম মিজানুর রহমান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান, বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র প্রতিনিধি নুহু ইসলাম, মাহাবুবুর রহমান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সুধীমন্ডলী। সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে উপজেলা নির্বাহী অফিসার বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top