সকল মেনু

ঈশ্বরদীতে ছবক প্রদান, পুরস্কার বিতরন ও অবিভাবক সমাবেশ অনুষ্ঠিত

পাবনার ঈশ্বরদী উপজেলার জয়নগর দারুল উলুম কওমিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার বার্ষিক পুরস্কার বিতরন, ছবক প্রদান ও অবিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ ফেব্রুয়ারী) সকালে মাদ্রাসা মিলনায়তন কক্ষে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের সাধারন সম্পাদক আলহাজ্ব নবাব আলী খানের সভাপতিত্বে ও ক্বারী আব্দুল হাসমতের সঞ্চালনায় অভিভাবকদের উদ্দেশ্যে ২৯টি নির্দেশনা প্রদান করে বক্তব্য দেন, প্রতিষ্ঠানটির পরিচালক হযরত মাওলানা মিজানুর রহমান।

এসময় প্রতিষ্ঠান পরিচালনা পরিষদের কোষাধ্যক্ষ আসলাম হোসেন বাবু, সদস্য আফজাল হোসেন, আয়নুল ফকির, জাহিদুল ইসলাম, আসাদুল হক সহ শিক্ষার্থী ও অবিভাবকগন উপস্থিত ছিলেন।

পরে বিভিন্ন বিভাগে কৃতিত্ব অর্জন করায়  ১০৯ জন শিক্ষার্থীর মাঝে সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার তুলে দিয়ে বিশেষ দোয়া করা হয়।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top