সকল মেনু

লালপুরে তারুণ্যের উৎসব

“এসো দেশ বদলাই , পৃথিবী বদলাই ” প্রতিপাদ্য নিয়ে লালপুর উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে তারুণ্য উৎসব উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার ( ১৮ ফেব্রুয়ারি) লালপুর উপজেলা সমাজসেবা কার্যালয় চত্বরে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে ওয়ান স্টপ সার্ভিস , বৈষম্য বিরোধী আন্দোলনে আহত ব্যক্তিকে চিকিৎসা সহায়তা প্রদান ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

উপজেলা সমাজসেবা অফিসার নাজমুল খাঁ”র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান।

এসময় উপস্থিত ছিলেন পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক জাহিদ হাসান, মোহরকয়া ছায়া প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিমানুর রহমান প্রমুখ।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top