সকল মেনু

এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে পাবনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ

এটিএম আজহারুল ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে পাবনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী পাবনা জেলা শাখার আয়োজনে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলের আগে শহীদ স্বাধীনতা চত্বরে জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় সমাবেশ। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাবনা কেন্দ্রীয় বাস টার্মিনালে গিয়ে শেষ হয়।
এ সময় নেতাকর্মীরা এটিএম আজহারুল ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে স্লোগান প্রদর্শন করেন এবং দ্রুত মুক্তি না দিলে আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন নেতাকর্মীরা।
ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top