সকল মেনু

বান্দরবানে নারী পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার

বান্দরবানে এক নারী পুলিশ কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার সকাল সাড়ে ৮টার দিকে বান্দরবান পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বনরুপা এলাকার ভাড়া বাসা থেকে লাশটি উদ্ধারের খবর জানান বান্দরবান সদর থানা ওসি মাসুদ পারভেজ।

নিহত রুম্পা দাশ (৩০) বান্দরবান সদর থানায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন।

তিনি চট্টগামের সাতাকানিয়া থানার ধর্মপুর এলাকার বাসিন্দা সন্তোষ দাশের মেয়ে। তার স্বামী সৌরভ কুমার পুলিশের মেকানিক্যাল বিভাগের কনস্টেবল পদে চাকরি করেন।

ওসি মাসুদ পারভেজ বলছেন, “কনস্টেবল রুম্পা দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন এবং চিকিৎসার জন্য তার বাইরেও যাওয়ার কথা ছিল। এখনও এটিকে আত্মহত্যা বলেই মনে হচ্ছে। ঘটনাটি তদন্ত করে দেখা হবে।”

রুম্পার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top