ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) অষ্টাদশ আসরের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল বিসিসিআই। প্রথা মাফিক মেগা এই ফ্র্যাঞ্চাইজি লিগটির উদ্বোধনী ম্যাচে খেলবে গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স।
আগামী ২২ মার্চ ইডেন গার্ডেনসে কেকেআরের প্রতিপক্ষ বিরাট কোহলিদের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। উদ্বোধনী ম্যাচের পর ইডেনেই ফাইনাল হবে ২৫ মে। এবারের আসরে সব মিলিয়ে ৭৪টি ম্যাচ খেলা হবে ১৩টি ভেন্যুতে।
২০০৮ সালে কলকাতা এবং বেঙ্গালুরুর মধ্যে ম্যাচ দিয়ে প্রথমবারের মতো আইপিএল মাঠে গড়েছিল। সেই দুই দলই এবারের প্রথম ম্যাচ খেলবে। এই দুই দল লিগপর্বে একে অপরের বিপক্ষে শেষ ম্যাচেও মুখোমুখি হবে।
এবারের আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু একে অপরের বিপক্ষে একটি ম্যাচই খেলবে। ৭ এপ্রিল মুম্বাইয়ে হবে সেই ম্যাচ। বেঙ্গালুরু এবারের আইপিএলে লিগ পর্বে দু’টি করে ম্যাচ খেলবে কলকাতা (২২ মার্চ এবং ১৭ মে), রাজস্থান রয়্যালস (১৩ এবং ২৪ এপ্রিল), চেন্নাই সুপার কিংস (২৮ মার্চ এবং ৩ মে), পাঞ্জাব কিংস (১৮ এবং ২০ এপ্রিল) এবং দিল্লি ক্যাপিটালসের (১০ এবং ২৭ এপ্রিল) বিরুদ্ধে।
কোহলিদের একটি করে ম্যাচ খেলতে হবে মুম্বাই (৭ এপ্রিল), গুজরাট টাইটান্স (২ এপ্রিল), সানরাইজার্স হায়দরাবাদ (১৩ মে) এবং লখনৌ সুপার জায়ান্টসের (৯ মে) বিরুদ্ধে।
পাঁচ বারের আইপিএল জয়ী চেন্নাইয়ের প্রথম ম্যাচ ২৩ মার্চ। প্রথম ম্যাচেই তারা খেলবে মুম্বাইয়ের বিরুদ্ধে। সেই ম্যাচ হবে চেন্নাইয়ে। একই দিনে হায়দরাবাদ এবং রাজস্থান একে অপরের বিপক্ষে খেলবে হায়দরাবাদে। চেন্নাই দু’টি করে ম্যাচ খেলবে মুম্বাই (২৩ মার্চ এবং ২০ এপ্রিল), বেঙ্গালুরু (২৮ মার্চ এবং ৩ মে), রাজস্থান (৩০ মার্চ এবং ১২ মে), কলকাতা (১১ এপ্রিল এবং ৭ মে) এবং পাঞ্জাব (৮ এবং ৩০ এপ্রিল)। একটি করে ম্যাচ খেলবে তারা দিল্লি (৫ এপ্রিল), লখনৌ (১৪ এপ্রিল), হায়দরাবাদ (২৫ এপ্রিল) এবং গুজরাটের (১৮ মে) বিরুদ্ধে।
মুম্বাইও দু’টি করে ম্যাচ খেলবে চেন্নাই (২৩ মার্চ এবং ২০ এপ্রিল), দিল্লি (১৩ এপ্রিল এবং ১৫ মে), গুজরাট (২৯ মার্চ এবং ৬ মে), লখনৌ (৪ এবং ২৭ এপ্রিল) এবং হায়দরাবাদের বিপক্ষে (১৭ এবং ২৩ এপ্রিল)। হার্দিক পাণ্ডিয়ার দল একটি করে ম্যাচ খেলবে কলকাতা (৩১ মার্চ), বেঙ্গালুরু (৭ এপ্রিল), দিল্লি (১৩ এপ্রিল) এবং রাজস্থানের (১ মে) বিরুদ্ধে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।