সকল মেনু

বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির জার্সি উন্মোচন

আগামী ১৯ ফেব্রুয়ারি পর্দা উঠবে চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরের। তবে বাংলাদেশ মাঠে নামবে আসরের দ্বিতীয় দিন ২০ ফেব্রুয়ারি। বৈশ্বিক এই আসরের জন্য নতুন জার্সি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

রোববার সন্ধ্যা সাড়ে ৬টার কিছু সময় পর সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিওতে এই আসরের জার্সি প্রকাশ করেছে বিসিবি। লাল-সবুজের মূল থিমের ওপর সোনালি রঙে বাঘের অবয়ব ফুটিয়ে তোলা হয়েছে।

বিসিবির প্রকাশ করা এই ভিডিওতে নতুন জার্সি পড়ে দেখা দিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, পেসার নাহিদ রানা, তাসকিন আহমেদ, লেগ স্পিনার রিশাদ হোসেনসহ স্কোয়াডে থাকা ১৫ ক্রিকেটারের সবাই।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top