সকল মেনু

খাগড়াছড়িতে কর আইনজীবী সমিতির আত্মপ্রকাশ

খাগড়াছড়িতে কর আইনজীবী সমিতি আত্মপ্রকাশ করেছে। রবিবার (১৬ ফেব্রুয়ারি) শহরের একটি রেস্টুরেন্টে আইনজীবী সমিতির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত এবং খাগড়াছড়িতে কর্মরত আয়কর আইনজীবীদের এই কমিটি গঠিত হয়।

সভায় উপস্থিত সকল আয়কর আইনজীবীদের মতামতের ভিত্তিতে অ্যাডভোকেট জসিম উদ্দিন মজুমদারকে সভাপতি ও মোফাজ্জল হোসাইনকে সাধারণ সম্পাদক করে ৯ সদস্য বিশিষ্ট খাগড়াছড়ি কর আইনজীবী সমিতি কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি আ্যড.মোহাম্মদ আরিফ উদ্দিন, যুগ্ম সম্পাদক অ্যাড. মো শাহজাহান, কোষাধ্যক্ষ অ্যাড. মো রবিউল ইসলাম, সাংস্কৃতিক ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক অ্যাড. মো: আব্দুল্লাহ আল মামুন, লাইব্রেরি ম্যাগাজিন ও আইটি সম্পাদক সম্পাদক অ্যাড. মো: সোলাইমান চৌধুরী৷ এছাড়া কার্য নির্বাহী সদস্য অ্যাড মোঃ আফসার হোসেন রনি ও অ্যাড কাওসার আলী।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top