সকল মেনু

সুনামগঞ্জে গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ৪০

সুনামগঞ্জের শান্তিগঞ্জে গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে ঘন্টব্যাপী সংঘর্ষের ঘটনা ঘটেছে৷  আজ রবিবার (১৬ ফেব্রুয়ারী) সকাল ৮ টায় উপজেলার জয়কলস ইউনিয়নের আস্তমা গ্রামের উত্তরে ও কামরূপদলং গ্রামের পশ্চিমের হাওরের আস্তমা ও কামরূপদলং গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এতে উভয়পক্ষের কমপক্ষে ৪০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে ৷ গুরুতর আহত ৫ জনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ ও সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্যান্য আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
আহতরা হলেন, আস্তমা গ্রামের আক্তার হোসেন (৩০), দুলাল মিয়া (২০), জুয়েল মিয়া (৩০), শামসুজ্জামান (২৮), নাছির আলী (৫০), আবদুল জলিল (৩০), খাইরুল আমীন (২৬), এমরান হোসেন (২৮), সাদিক মিয়া (৪৫), নুরুজ্জামান (৩৫) ও সৌরভ হোসেন (২৬)।
কামরুপদলং গ্রামের, বাতির আলী (৫৬), সুন্দর আলী (৭০), সুজন মিয়া (৩৫), কালাই মিয়া (২৭), মতিউর রহমান (৩২), শওকত আলী (২৭), নবী হোসেন (২২) ও শাফি আহমেদ (২৫) সহ ৪০ জন। তবে তাৎক্ষণিকভাবে অন্যান্য আহতদের নাম জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকালে আস্তমা গ্রামের কৃষক  বজলু মিয়ার গরু কামরুপদলং গ্রামের কৃষক সুরুজ মিয়ার জমির ধান খেয়ে ফেলে। এ নিয়ে জমিতেই দুই কৃষকের মধ্যে বাকবিতন্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে এ ঘটনায় দুই গ্রামের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরই জেরে রবিবার সকালে সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
শান্তিগঞ্জ থানার ওসি আকরাম আলী জানিয়েছেন, সংঘর্ষের খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো আটক বা গ্রেপ্তার নেই। তিনি আরও জানান, এ বিষয়ে এখন। পর্যন্ত থানায় কেউ কোন অভিযোগ করে নি। অভিযোগ পাওয়ার প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে ।
ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top