নাটোরের লালপুরে বিএনপির প্রয়াত নেতা মরহুম ফজলুর রহমান পটলের কবর জিয়ারতের মাধ্যমে নাটোর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির কার্যক্রম শুরুর ঘোষনা করেন।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে লালপুর উপজেলার গৌরীপুর গ্রামে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা, সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী প্রয়াত বিএনপির নেতা ফজলুর রহমান পটলের নিজ গ্রাম গৌরীপুরস্থ তার বাসভবনে জেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিব এই কার্যক্রম শুরুর ঘোষনা দেন।
এসময় লালপুর উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কর্মসূচি ঘোষনা শেষে নেতাকর্মীদের নিয়ে মরহুম ফজলুর রহমান পটলের পারিবারিক কবরস্থানে তার কবরে পুষ্পস্তবক অর্পন করে কবর জিয়ারত করেন তারা।
এসময় উপস্থিত ছিলেন নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ, জিল্লুর রহমান চৌধুরী বাবুল, মিজানুর রহমান ডিউক, মোস্তাফিজুর রহমান শাহিন, সাইফুল ইসলাম আফতাব, লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও উপজেলা পরিষদের সবেক উপজেলা চেয়ারম্যান হারুনর রশীদ পাপ্পু।
গোপালপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও গোপালপুর পৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলাম মোলাম, ২নং ঈশ্বরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আজিজ রঞ্জু, লালপুর উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুস সালাম, গোপালপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সোহেল রানা, গোপালপুর পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আবু সাঈদ, মাসুদ আক্তারসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।
নাটোর জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ তৃণমূল বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্য বলেন যারা বিগত ফ্যাসিস সরকারের আমলে জেল জুলুম ও নির্যাতনের স্বীকার হয়েছেন, দীর্ঘ দিন বিএনপির কমিটি না হওয়ায় তারা পদে আসতে পারেন নাই। তাই নতুন ও পুরাতনদের সমন্বয়ে কর্মীবান্ধব নেতাকর্মীদেরকে নিয়ে নতুন কমিটি গঠণ করে দলের কার্যক্রমকে বেগবান করা হবে।
নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ বলেন আগামী ১৮ফেব্রুয়ারি জেলা বিএনপির আহ্বায়ক কমিটির মতবিনিময় সভায় উপজেলার নেতৃবৃন্দকে আমন্ত্রন জানিয়েছি। তিনি আরো বলেন গত ১৭বছর আন্দোলন সংগ্রামে যে সমস্ত নেতাকর্মীরা বিভিন্ন নির্যাতনের স্বীকার হয়েছেন তাদেরকে নিয়ে তৃনমূলের নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে নতুন করে কমিটি গঠন করা হবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।