অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পালকে সুনামগঞ্জ কে সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রশাসক নিয়োগ করা হয়েছে। গত ১৩ ফেব্রুয়ারি বাণিজ্য মন্ত্রণালয় বাণিজ্য সংগঠন-১ শাখার মহাপরিচালক ও অতিরিক্ত সচিব নাভিদ শফিউল্লাহ স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
ওই আদেশে উল্লেখ করা হয়, যেহেতু, সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি বাণিজ্য মন্ত্রণালয়ের লাইসেন্সপ্রাপ্ত একটি নিবন্ধিত বাণিজ্য সংগঠন, যেহেতু, সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির কমিটির বিশৃঙ্খল পরিস্থিতি বিরাজমান। সে কারণে ব্যবসা-বাণিজ্য সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে না মর্মে সাধারণ সদস্যগণ অভিযোগ জানিয়েছেন। সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিতে কোন পরিচালনা পর্ষদ ও বর্তমানে বিদ্যমান নেই।
এছাড়া সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির চলমান অস্থিরতা ও অসন্তোষের কারণে দেশের অর্থনীতি ক্ষতির সম্মুখীন হচ্ছে। সেহেতু বাণিজ্য সংগঠন আইন, ২০২২ এর ১৭ (১) অনুযায়ী- ব্যবসা, শিল্প, বাণিজ্য ও সেবাখাতের স্বার্থে সংগঠনটির সার্বিক কার্যক্রম পরিচালনার জন্য সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সকল কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার জন্য সরকারের অনুমোদনক্রমে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুনামগঞ্জ কে সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রশাসক নিয়োগ করা হলো। তিনি ১২০ (একশত বিশ) দিনের মধ্যে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করে নির্বাচিত কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করে এ মন্ত্রণালয়কে অবহিত করবেন।
অতিরিক্ত জেলা প্রশাসক সমর কুমার পাল শুক্রবার সন্ধ্যায় (১৪ই ফেব্রুয়ারী) বাণিজ্য মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি চিঠি পাওয়ার সত্যতা ভোরের কাগজকে নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত. সুনামগঞ্জ চেম্বার অব কমার্সে গেল কয়েক বছর ধরে সভাপতি ছিলেন জেলা যুব লীগের আহ্বায়ক সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খায়রুল হুদা চপল। পাঁচ আগস্টের পর থেকে তিনি আর চেম্বারে আসেন নি। সুনামগঞ্জেও তাকে দেখা যায় নি। তার বিরুদ্ধে গেল চার আগস্টেে ছাত্র জনতার মিছিলের উপর হামলার ঘটনায় আদালতে দ্রত বিচার আইনে মামলা হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।