গাজীপুরে আওয়ামী সন্ত্রাসীদের হামলায় শহীদ কাশেমের গায়েবানা জানাযা ও গণহত্যাতকারী দল আওয়ামী লীগের বিচারের দাবীতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ২টায় শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে কলেজরোড প্রদক্ষিণ করে এসে শাপ্লা চত্ত্বর মুক্তমঞ্চে প্রতিবাদ সমাবেশ করে।
এতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের খাগড়াছড়ি জেলার অন্যতম প্রতিনিধি সায়েম বিন জসীম, উজ্বল মারমা ও আদনান আমিন বাবু বক্তব্য রাখেন।
এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক অপূর্ব ত্রিপুরা, সমন্বয়ক কৃপাময় ত্রিপুরা, ছাত্র প্রতিনিধি জাহিদ হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, সারাদেশ তথা খাগড়াছড়িতে যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীদের কোনো স্থান নেই। নিজেদের জীবন বাজী রেখে যেকোনো মূল্যে আওয়ামী লীগকে প্রতিহত করা হবে। কাউকে ছাড় দেয়া হবেনা বলে হুশিয়ারী দেয় এবং সকল গণহত্যা ও দুর্নীতির বিচার করা হবে বলেও উল্লেখ্য করা হয়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।