কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার সর্বমোট প্রাপ্ত নম্বর ১৪০ থেকে কমিয়ে ১২০ নির্ধারণ করা হয়েছে।
সোমবার (১০ ফেব্রুয়ারি ২০২৫) বিকাল ৪ টায় উপাচার্য অধ্যাপক ড. মোঃ হায়দার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির সভায় উপস্থিত সকল সদস্যের মতামতের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ এমদাদুল হক এর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এ ক্ষেত্রে এসএসসি/’O’ লেভেল বা সমমানের পরীক্ষায় প্রাপ্ত/হিসাবকৃত (৪র্থ বিষয়সহ) জিপিএ-কে ২ দিয়ে গুণ এবং এইচএসসি/’A’ লেভেল বা সমমানের পরীক্ষায় প্রাপ্ত/হিসাবকৃত জিপিএ-কে ২ দিয়ে গুন করে এই দুইয়ের যোগফল ভর্তি পরীক্ষায় ১০০ নম্বর থেকে প্রাপ্ত নম্বরের সাথে যোগ করে ১২০ নম্বরের উপর মেধা স্কোর নির্ণয় করে তার ক্রমানুসারে মেধা তালিকা তৈরি করা হবে।
‘০’ লেভেল এবং ‘A’ লেভেল পরীক্ষায় প্রাপ্ত লেটার গ্রেডের পয়েন্ট জিপিএ A=5.00, B=4.00, C=3.50 এবং D=3.00 হিসাব করতে হবে।
উল্লেখ্য, পূর্বে প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তিতে ১৪০ নম্বরের উপর মেধা স্কোর নির্ণয় করে তার ক্রমানুসারে মেধা তালিকা তৈরি করা হবে উল্লেখ করা হয়েছিল যা পরিবর্তন করে ১২০ নম্বর করা হয়েছে।
আগামী ১৯ এপ্রিল ২০২৫ তারিখ ‘সি’ ইউনিট সকাল ১০ টায় ও ‘এ’ ইউনিট বিকাল ৩ টায় এবং ২৫ এপ্রিল ২০২৫ তারিখ বিকাল ৪ টায় ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রার্থীদের আবেদন চলমান রয়েছে, আগামী ২২ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত দিনরাত যে কোন সময় এমন কি বন্ধের দিনও শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।
উল্লেখ্য, ভর্তি পরীক্ষা আগামী ১৯ এপ্রিল ২০২৫ তারিখে সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। প্রার্থীরা ২২ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।