সকল মেনু

এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, নবীন বরণ ও শারিক-সা-আদাত ট্রাস্ট মেধাবৃত্তি অনুষ্ঠিত

রাজশাহী দুর্গাপুরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, নবীন বরণ ও শারিক-সা-আদাত ট্রাস্ট মেধাবৃত্তি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার(১০ ফেব্রুয়ারি) দুপুর ১২ টায় উপজেলার কালিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে এ বিদায় ও বরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় বিদ্যালয়ের শিক্ষার্থীরা আমন্ত্রিত অতিথি ও নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করেন। বিদায়ী শিক্ষার্থীরা বিদ্যালয়ের জন্য নানান উপহার প্রদান করেছে। এছাড়া শারিক-সা-আদাত ট্রাস্টের পক্ষ থেকে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়।

কালিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মকবুল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দুর্গাপুর উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক জোবায়েদ হোসেন, নওপাড়া কলেজের সহকারী অধ্যাপক মাসউদার রহমান বাচ্চু, জয়নগর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব গোলাম মোর্শেদ শিবলী, ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম প্রমুখ।

সহকারী শিক্ষক সোহেল রানা মৃধার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক সাইদুর রহমান। এছাড়াও বক্তব্য রাখেন হরিরামপুর স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক মোখলেছুর রহমান পিন্টু, আনুলিয়া গ্রামের আবজাল হোসেন, স্থানীয় বিএনপি নেতা সোহেল রানা মিঠু।

এছাড়া কালিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের বর্তমান ও বিদায়ী শিক্ষার্থীরাও অনুষ্ঠানে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীসহ সকল শ্রেণির ছাত্র-ছাত্রী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ছিলেন বিদ্যালয়ের ছাত্র সংসদের নেতা সামিউল হাসান রাব্বি। অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কালিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের মাওলানা শিক্ষক গোলাম কিবরিয়া।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top