কুষ্টিয়ার ভেড়ামারায় পুলিশের অভিযানে আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেফতার।
গত শনিবার(৮ফেব্রুয়ারি) দিবাগত রাতে ভেড়ামারা থানা পুলিশ উপজেলা ব্যাপি অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন, বাহাদুরপুর ৪ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি রঞ্জু আহমেদ, একই ওয়ার্ডের আওয়ামী লীগের ওয়ার্ড দপ্তর সম্পাদক রতন আলী এবং ধরমপুর ইউনিয়ন ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক মনির হোসেন।
এই ঘটনায় ভেড়ামারা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ৩ জনকে গ্রেফতার ও বাকি ১২ জনকে পলাতক আসামী করে মোট ১৫ জনকে এজহার নামীয় আসামি করা হয়েছে। এছাড়াও মামলায় ৩০ থেকে ৪০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ শেখ শহিদুল ইসলাম বলেন, সারা দেশে চলমান অভিযানের অংশ হিসাবে ভেড়ামারাতেও দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে। শনিবার দিবাগত রাতের অভিযানে ৩জন আওয়ামীলীগ নেতা কর্মীকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে বিজ্ঞ আদালত বুধবার দুপুরে জেল হাজতে প্রেরণ করেছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।