কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) এর বুদ্ধিবৃত্তিক ও মুক্ত জ্ঞান চর্চার সংগঠন কুমিল্লা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি (সিওইউডিএস) কর্তৃক নবীন বিতার্কিকদের নিয়ে নবীন বরণ ও কর্মশালা- ২০২৫ আয়োজিত হলো।
শনিবার (৮ ফ্রেব্রুয়ারী) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের সেমিনার কক্ষে এই কর্মশালাটি আয়োজিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তর ও কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির মডারেটর ড. আব্দুল্লাহ আল মাহবুব, প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সিওইউডিএসের সাবেক সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম ও সাবেক সহ-সভাপতি (প্রশাসন) হাবিবুর রহমান হাবিব।
অনুষ্ঠানে সারাদিন ব্যাপী সেশন,বক্তব্য শিক্ষার্থীদের মতামত, বিতর্ক ও পাবলিক স্পিকিং সহ নানানরকম আয়োজনে পুরো কনফারেন্স রুমে নবীন বিতার্কিকদের এক উৎসবমুখর পরিবেশ হয়ে উঠে।
এতে প্রধান অতিথি ড. আব্দুল্লাহ আল মাহবুব বলেন,
‘নবীন শিক্ষার্থী ও আগামীর বিতার্কিকদের জন্য শুভকামনা, তোমরা যেমন বিশ্ববিদ্যালয়ের আঠারোর শিক্ষার্থী (১৮তম ব্যাচ) তেমনি তোমাদের বয়সেও আঠারো বছর বয়সী তরুণ। এই তরুণদের মাধ্যমেই আগামীর দেশ- জাতি ও বিশ্বকে পরিবর্তন করা সম্ভব। বুদ্ধিদীপ্ত তারুণ্যকে দিয়েই এই শতাব্দী মোকাবিলায় আমরা এগিয়ে যাবো এই প্রত্যাশা’
উল্লেখ্য, কর্মশালায় অংশগ্রহণকারী নবীনদের জন্য সার্টিফিকেট ও দুপুরের খাবার আয়োজন করা হয়।
ফন্ট সাইজ:
0Shares
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।