সকল মেনু

ভেড়ামারায় পরিত্যক্ত অবস্থায় অস্ত্র-গুলি উদ্ধার

কুষ্টিয়ার ভেড়ামারায় পরিত্যক্ত অবস্থায় অস্ত্র-গুলি উদ্ধার করেছে ভেড়ামারা থানা পুলিশ।
এ সময় ১ টি দেশীয় তৈরী অস্ত্র, ১রাউন্ড চায়না রাইফেলের তাজা গুলি ও ১ রাউন্ড শর্ট গানের তাজা রাবার বুলেট উদ্ধার করা হয়। ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ শেখ শহিদুল ইসলাম বিষয়টি বাংলাদেশ বেলাকে  নিশ্চিত করেছেন।
শনিবার (৮ ই ফেব্রুয়ারী) সকাল সাড়ে ৯ টায় উপজেলার কাজিহাটা গোরস্থানপাড়ায় স্থানীয় বাসিন্দা মৃত মান্নানের বাঁশ বাগানের মধ্যে  পরিত্যক্ত অবস্থায় এটি পাওয়া যায়।
 ভেড়ামারা থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকাল সাড়ে ৯ টায় ভেড়ামারা থানার এস,আই সিমরুল হাসানের নেতৃত্বে উপজেলার ধরমপুর ইউনিয়নের কাজীহাটা থেকে পরিতক্ত অবস্থায় অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। স্থানীয়দের উপস্থিতিতে উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে ছিল  ১ টি দেশীয় তৈরী অস্ত্র, ১রাউন্ড চায়না রাইফেলের তাজা গুলি ও ১ রাউন্ড শর্ট গানের তাজা রাবার বুলেট।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ  শেখ শহিদুল ইসলাম  বলেন, পুলিশ পরিত্যক্ত অবস্থায় ভেড়ামারার কাজীহাটা এলাকা থেকে অস্ত্র-গুলি উদ্ধার করেছে। বিষয়টা নিয়ে আমরা কাজ করছি। পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top