সকল মেনু

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ব্যানারে কোনো রাজনীতি চলবে না: ইকরাম হোসেন

যাদের হাতে ছাত্র-জনতার রক্ত লেগে আছে। যাদের অস্ত্রের আঘাতে ছাত্ররা পঙ্গুত্ববরণ করেছে। সেই আওয়ামী লীগের ব্যানারে কিশোরগঞ্জে কোনো রাজনীতি করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কিশোরগঞ্জ জেলার আহ্বায়ক ইকরাম হোসেন।

শুক্রবার ( ৭ ফেব্রুয়ারি) সকালে জেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে নতুন নেতৃত্বের অধীনে সংগঠনের ভবিষ্যৎ লক্ষ্য, চিন্তাভাবনা ও কর্ম পরিকল্পনা শীর্ষক সংবাদ সম্মেলনে কথা বলেন ইকরাম।

এ সময় কমিটির সদস্য সচিব ফয়সাল প্রিন্স বলেন, ফ্যাসিস্টদের দোসরদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আওয়ামী লীগকে সহযোগিতা করেছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আমরা দেখছি পুলিশ ঠিকমতো আসামি ধরছে না। আসামিরা আগাম জামিন নিয়ে নিচ্ছে। আসামি ধরলেও তারা জামিন পেয়ে যাচ্ছে। আগামী রবিবার থেকে কোনো আসামির জামিন দিলে একজন ম্যাজিস্ট্রেট ও জজকে চেয়ারে বসতে দেওয়া হবে না।

এছাড়া আগামী রবিবার থেকে জেলার রাস্তাঘাট সংস্কার, নরসুন্দা নদীর অবৈধ দখলদারদের উচ্ছেদ, যানজট নিরসন, কিশোরগঞ্জ পৌরসভা, এলজিইডি, সড়ক ও জনপদের দুর্নীতি-অনিয়ম ও হলুদ সাংবাদিকদের নজরদারিসহ ছাত্র -জনতার উপর হামলা মামলার আসামিদের দ্রুত বিচারের আওতায় আনার হুশিয়ারি দেন।

সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি নেতারা ছাড়াও জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top