বাংলাদেশ জামায়াতে ইসলামীর বরগুনা -২ (পাথরঘাটা,বামনা ও বেতাগী) নির্বাচনী এলাকার মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে তথ্যের সত্যতা নিশ্চিত করে বরগুনা ২ আসনের জামায়াত মনোনীত প্রার্থী বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের মজলিসে সূরার অন্যতম সদস্য ধানমন্ডি থানার নায়েবে আমির বিশিষ্ট চিকিৎসক,সমাজসেবক আলহাজ্ব ডাঃ সুলতান আহমদ।
এবিষয় ডা: সুলতান আহমেদ এর কাছে জানতে চাইলে বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা কার্যালয়ে এক অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ইলেকশন কমিশনের সিদ্ধান্তের আলোকে তাকে প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে।
সূত্রমতে, বরগুনা ২ আসনের মনোনীত প্রার্থী আলহাজ্ব ডাঃ সুলতান আহমেদের নাম ঘোষণা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল অ্যাডভোকেট মুয়াযম হোসাইন হেলাল।
এ সময় কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য ও বরিশাল বিভাগীয় আঞ্চলিক টিমের সদস্য মো. ফখরুদ্দিন খান রাজী, কেন্দ্রীয় মজলিসের সদস্য ও বরিশাল মহানগর জামায়াতের আমীর অধ্যক্ষ জহির উদ্দিন মোহাম্মদ বাবর এবং জেলার বিভিন্ন উপজেলার আমীর ও সেক্রেটারি গন উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।