সকল মেনু

দুর্গাপুরে রাজশাহী জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজশাহীর দুর্গাপুরে সরকারি কর্মকর্তা-কর্মচারী, সেবাগ্রহীতা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আফিয়া আখতার এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় উপজেলা প্রশাসনের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজশাহীর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আফিয়া আখতার।

এসময় তিনি তার বক্তব্যে বলেন, আসুন আগে আমরা দেশটাকে গোছায়, দেশটাকে সুন্দর করি, যে ক্ষতি হয়ে গেছে সেই ক্ষতির পথে যেন আর না যাই। মনে করেছিল অনেকেই এর আগে একটা পঙ্গু প্রজন্ম গঠন করে ফেলবে। সেই পঙ্গু প্রজন্মকে অনেককে অনেক ভাবে বলেছে যে এরা কখনো দাঁড়াতে পারেনা, ব্যর্থ হয়েছিল। সুতরাং এই প্রজন্মকে আমাদেরকে সাপোর্ট দিতে হবে।

তিনি আরো বলেন, আমি শুনতে পাচ্ছি, নিজেদের নিজেদের মধ্যে বিভেদ। একটি উপজেলার কথা বলতে গেলে পাঁচটি বিভেদ আছে। এই বিভেদটাকে দূর করতে হবে। আমরা কিন্তু একজনকেই চিনব। ৫ আগস্টের পরে যারা আমরা আছি। এই জিনিসটা স্মরণ রাখবো। কখনোই ৫টি গ্রুপ বা ১৫ টি গ্রুপে কেন না আসেন। আমি কিন্তু এক গ্রুপ প্রজাতন্ত্র। এটা মাথায় রাখতে হবে।

আমরা সকলেই এক হতে চাই। প্রজাতন্ত্রের হতে চাই। রাষ্ট্রের হতে চাই। জনগণের হতে চাই। একথা মাথায় রেখে সাবাই সহমর্মিত হয়ে কাজ করবেন।

এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) যোবায়ের হোসেন, দুর্গাপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সুমন চৌধুরী, রাজশাহী জেলা সহকারি কমিশনার জাফর আহম্মদ, সহকারি কমিশনার ইয়াছিন মিয়া, সহকারি কমিশনার নুরুল আবছার সবুজ, সহকারি কমিশনার প্রিতম চক্রবর্তী, সহকারি কমিশনার ফাবলিহা আনবার, বীর মুক্তিযোদ্ধা আনিসুর রহমান, দুর্গাপুর থানার উপ-পরিদর্শক ইব্রাহিম হোসেন।

এছাড়া আরও উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রুহুল আমিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দুলাল আলম, প্রানি সম্পদ অফিসার ডাঃ জান্নাতুল ফেরদৌস, উপজেলা কৃষি কর্মকর্তা সাহানা পারভীন লাবনী, দারিদ্র্য বিমোচন কর্মকর্তার নজরুল ইসলাম, রাজশাহী জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মো: নুরুজ্জামান লিটন, উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুজ্জামান আয়নাল, সদস্য সচিব জোবায়েদ হোসেন,বিএনপি নেতা, আশরাফুল কবির বুলু,পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মন্ডল, সাবেক সাধারন সম্পাদক, রফিকুল ইসলাম রফিকসহ উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ব্যাংক ও এনজিও প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় সংবাদকর্মীগণ উপস্থিত ছিলেন।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top