সকল মেনু

অজি শিবিরে বড় ধাক্কা

চলতি মাসেই শুরু হচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির খেলা। আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে একদিনের ক্রিকেটের এ টুর্নামেন্ট। তবে টুর্নামেন্ট শুরুর আগ মুহূর্তে এসে বড় শঙ্কায় অস্ট্রেলিয়া, এখনো নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্সকে নিয়ে মিলেনি কোনো সুখবর।

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে শ্রীলঙ্কায় টেস্ট সিরিজ খেলছে অস্ট্রেলিয়া। তবে লঙ্কানদের বিপক্ষে এ সিরিজে নেই নিয়মিত অধিনায়ক কামিন্স। দ্বিতীয় সন্তানের পিতা হতে চলেছেন তিনি, সে কারণে আছেন ছুটিতে। এছাড়া অ্যাঙ্কলের চোট আছে তার।

বোর্ডার-গাভাস্কার সিরিজে অতিরিক্ত ওয়ার্কলোডের কারণেই অ্যাঙ্কলের চোট কামিন্সের। ছুটিতে থাকার সময় চলছে অজি অধিনায়কের পুনর্বাসনও। তবে এখনো কাঙ্ক্ষিত মাত্রায় সুস্থ হতে পারেননি তিনি। ফলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনি খেলতে পারবেন কি না তা নিয়ে শঙ্কার কথা জানিয়েছেন অজিদের প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড।

লঙ্কানদের বিপক্ষে টেস্ট সিরিজে অস্ট্রেলিয়ার নেতৃত্ব দিচ্ছেন স্টিভ স্মিথ। তার অধীনে অজিরা বিশাল এক জয়ও পেয়েছে প্রথম টেস্টে। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতেও অজিদের খেলতে দেখা যেতে পারে অজিদের স্মিথের নেতৃত্বেই।

লঙ্কানদের বিপক্ষে চলমান টেস্ট সিরিজ শেষে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি হিসেবে ওয়ানডে সিরিজও খেলবে অজিরা। ওয়ানডে দলে থাকা ক্রিকেটাররা যারা টেস্ট স্কোয়াডে নেই তারা আগামী বৃহস্পতিবারের মধ্যে শ্রীলঙ্কায় আসবেন। তবে এ দলে থাকছেন না কামিন্স।

এদিকে কামিন্সের অনুপস্থিতিতে অস্ট্রেলিয়াকে স্মিথের বদলে ট্রাভিস হেডের নেতৃত্বেও খেলতে দেখা যেতে পারে জানিয়েছেন ম্যাকডোনাল্ড। মূলত অধিনায়ক হিসেবে এ দুজনের সঙ্গেই আলোচনা করছেন তারা। অজিদের প্রধান কোচ বলেন, ‘কামিন্স এখনো বোলিং শুরু করতে পারেনি। ফলে তাঁকে নিয়ে বড় ধরনের অনিশ্চয়তা আছে, এর অর্থ, আমাদের একজন অধিনায়ক দরকার।’

তিনি আরও বলেন, ‘স্মিথ এবং হেডের সাথে আমাদের আলোচনা চলছে। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য কামিন্সও আমাদের বিবেচনায় আছেন। স্মিথ এখানে প্রথম টেস্টে দারুণ করেছে। ওয়ানডেতেও ওর রেকর্ড দারুণ। কিন্তু কামিন্সকে নিয়ে বড় ধরনের অনিশ্চয়তা থাকায়, নেতৃত্বের জন্য হেড এবং স্মিথই আমাদের বিবেচনায় আছে।’

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top