সকল মেনু

দুর্গাপুরে কৃষক সমাবেশ অনুষ্ঠিত

রাজশাহী দুর্গাপুর উপজেলার জয়নগর ইউনিয়ন কৃষক দলের উদ্যােগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে ইউনিয়নের ২নং ওয়ার্ডের ব্রহ্মপুর ক্লাব মাঠে শত শত নেতাকর্মীদের উপস্থিতিতে এই কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।

কৃষক সমাবেশে ইউনিয়ন কৃষকদলের সভাপতি জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিপ্লব হোসেন ও সাংগঠনিক সম্পাদক জিলহজ্জ ইসলামের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা কৃষকদলের আহবায়ক শফিকুল আলম সমাপ্ত। প্রধান বক্তার বক্তব্য রাখেন, জেলা কৃষকদলের সদস্য সচিব আকুল হোসেন মিঠু।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক জোবায়েদ হোসেন, উপজেলা কৃষকদলের আহবায়ক আব্দুল হান্নান, সদস্য সচিব মোহাইমেনুল হক রেন্টু, উপজেলা যুবদলের সাবেক সভাপতি নাহিদুল হক বিদয়, জয়নগর ইউনিয়ন কৃষক দলের সহ সাধারণ সম্পাদক সোহেল রানা, উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক আহবায়ক রাজু আহমেদ প্রমুখ। সমাবেশে উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সুসংগঠিত করার লক্ষ্যে সারাদেশে ৩ মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে এই কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top