মোহনপুর (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহীর মোহনপুরে কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর উদ্যোগে হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মোহনপুর উপজেলা প্রশাসন ও মোহনপুর প্রেসক্লাবের সহযোগিতায় নিজস্ব কার্যালয়ে এ শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর মোহনপুর উপজেলা শাখার সভাপতি রুবেল সরকারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন, মোহনপুর উপজেলা বিএনপির সভাপতি শামিমুন ইসলাম মুন, মোহনপুর প্রেসক্লাবের সহ সভাপতি আনছার তালুকদার স্বাধীন, সাধারণ সম্পাদক রাসেল সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক রায়হানুল হক রিফাত, সদস্য শহিনুর রহমান, শরিফুল ইসলাম, সুমন শান্ত প্রমূখ।
মোহনপুর উপজেলার মৌগাছি ইউনিয়নের মাটিকাটা রিয়াজুস সুন্নাহ হাফেজিয়া কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা প্রেসক্লাবে এসে শীতবস্ত্র (কম্বল) পেয়ে খুশি হয়ে বলেন, অনেকে আমাদের কথা মনে রাখেনা, আমরা বঞ্চিত হয়ে শীতে কষ্ট করে কোরআন শরীফ মুখস্ত করি। তবে আপনাদের এ মহৎ আয়োজনের আমরা আজ উপকৃত হলাম। আপনাদের সকলের জন্য আমরা দোয়া করবো।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।