বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি:
নাটোরের বাগাতিপাড়ায় বীর মুক্তিযোদ্ধা পরিবারের মাঝে কম্বল ও মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে হুডি বিতরণ করা হয়েছে। রবিবার (২ ফেব্রুয়ারি) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে এসব বিতরণ করেন ইউএনও হা-মীম তাবাসসুম প্রভা।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ কামরুল ইসলাম, ‘ক্যাব’ সভাপতি আব্দুল মজিদ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নাটোর জেলা শাখার যুগ্ম আহবায়ক মোনায়েম রুমী প্রমুখ।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্র্যালয় থেকে ৯৮জন বীর মুক্তিযোদ্ধার পরিবার এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তার কার্যালয় থেকে বিভিন্ন মাদ্রাসার ৩০ জন শিক্ষর্থীদের মাঝে এসব বিতরণ করা হয়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।