লালপুর (নাটোর) প্রতিনিধি:
আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থী প্রার্থনার পরিবারের পাশে বিএনপি মিডিয়া সেল ও মানবাধিকার বিষয়ক কমিটির অন্যতম সদস্য বিশিষ্ট আইনজীবী ফারজানা সারমিন পুতুল।
রবিবার (২ ফেব্রুয়ারি) বিকেলে তাঁর পক্ষে থেকে লালপুর উপজেলা বিএনপি’র সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু প্রার্থনার কাজীপাড়াস্থ বাড়ি গিয়ে নগদ অর্থ প্রদান করেন।
নাটোরের লালপুর উপজেলার কাজিপাড়া গ্রামের সুজন আলী ও জলি বেগম দম্পতির মেয়ে প্রার্থনা খাতুন। সে এবছর মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে
রাজশাহী মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। আর্থিক ভাবে অস্বচ্ছলতার কারণে তার ভর্তি অনিশ্চয়তায় পড়ে।
এ খবর জানার পর বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা ও সাবেক প্রতিমন্ত্রী মরহুম ফজলুর রহমান পটলের কন্যা বিশিষ্ট আইনজীবী ফারজানা সারমিন পুতুল তাকে আর্থিকভাবে সহায়তা প্রদান করেন। প্রার্থনার পরিবার নগদ অর্থ পেয়ে নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় লালপুর উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুস সালাম, ঈশ্বরদী ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম,ঈশ্বরদী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ঈশ্বরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আজিজ রনজু, ঈশ্বরদী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন লুলু,লালপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবু রায়হান, লালপুর উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান মুক্তি, লালপুর উপজেলা যুবদল নেতা গোলাম মোস্তফা তুহিন,ঈশ্বরদী ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম রবি, ঈশ্বরদী ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান মাসুম সহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।