লালপুর ইয়ং বয়েজ কতৃক আয়োজিত লালপুর ডিগ্রি কলেজ মাঠে আন্ত উপজেলা প্রাইজমানি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। ফাইনাল খেলায় রুপপুরের কাছে ৫-২ গোলে লালপুর পরাজিত হয়।
শুক্রবার (৩০ জানুয়ারী) সন্ধ্যায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জহুরুল ইসলাম লালনের সভাপতিত্বে ও মেহেদী হাসান মাসুমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালপুর
উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সদস্য সচিব হারুনার রশিদ পাপ্পু, বিশেষ অতিথি বিলমাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক সিদ্দিক আলী মিষ্টু, ঈশ্বরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আজিজ রনজু প্রমূখ। প্রধান অতিথি জয়ী দল রুপপুর ও পরাজিত দল লালপুরকে পুরস্কার তুলে দেন
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।