সকল মেনু

দুর্গাপুরে কালাচাঁন্দ শাহ ফকিরের মহা-পবিত্র ওরশ মোবারক

রাজশাহী দুর্গাপুরের কালাচাঁন্দ শাহ ফকির চিশতিয়া (র:) মাজারে তিনদিন ব্যাপী মহা-পবিত্র ওরশ মোবারক শুরু হয়েছে। এ উপলক্ষে দূরদূরান্ত থেকে হাজার হাজার আশেকান-জাকেরান ও ভক্তরা সেখানে সমবেত হয়েছেন।

বুধবার (২৯ জানুয়ারি) রাতে উপজেলার হাট-কানপাড়া মাজার শরীফ মাঠে আয়োজনের উদ্বোধন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও মরহুম সাবেক সংসদ সদস্য এ্যাডঃ নাদিম মোস্তফার সুযোগ্য পুত্র জুলফার নাঈম মোস্তফা বিস্ময়।

মাজার পরিচালনা কমিটির সভাপতি বাছের আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন দুর্গাপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি বাবলুর রহমান, পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মন্ডল, পৌর বিএনপির আহবায়ক হাসানুজ্জামান লালটু, পৌরসভা যুবদলের সাবেক সভাপতি চয়েন উদ্দিন, উপজেলা ছাত্রদলের আহবায়ক ইমন আহমেদ সুমন, রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক মামুনুর রশীদ প্রমুখ।

আয়োজকদের পক্ষ থেকে জানা গেছে, প্রতি বছরের মতো এ বছরও অসংখ্য আশেকান-জাকেরান, ধর্মপ্রাণ ব্যক্তিরা মাজার শরীফে উপস্থিত হয়েছে।

ওরশে আসা সবার জন্য তবারকের ব্যবস্থা, রাত্রিযাপনের ব্যবস্থা ও বিভিন্ন যানবাহন রাখবার জন্য পার্কিংয়ের জায়গার ব্যবস্থা করা হয়েছে। নিরাপত্তার জন্য নেওয়া হয়েছে বাড়তি ব্যবস্থা।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top