দুর্গাপুর উপজেলা বিএনপি’র সদস্য সচিব অধ্যাপক জোবায়েদ হোসেন “শহীদ জিয়া স্মৃতি সম্মাননা ২৪- এ ভূষিত হওয়ায়” এবং পতিত সরকারের গায়েবী মামলায় কারাবন্দীদের সম্মানে-সংবর্ধনা দেওয়া হয়েছে।
সোমবার(২৭ জানুয়ারি) বিকেলে উপজেলার ফাজিল মাদ্রাসা মাঠে দুর্গাপুর উপজেলা ও পৌরসভা শাখা বিএনপির উদ্যোগে এ সংবর্ধনা দেওয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে দুর্গাপুর পৌর বিএনপির সদস্য সচিব আহমেদ রেজাউল হক স্বপনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপির আহব্বায়ক আবু সাঈদ চাঁদ।অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপি সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকার।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক সাইফুল ইসলাম (মার্শাল), জেলা বিএনপির সদস্য রুকুনুউজ্জামান আলম, গোলাম মোস্তফা মামুন, তাজমুলতান টুটুল, সাইদুর রহমান মন্টু , বিএনপি নেতা জার্জিস হোসেন সোহেল প্রমুখ।
দুর্গাপুর উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক জোবায়েদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে দুর্গাপুর পৌর বিএনপিট আহবায়ক হাসানুজ্জামান লাল্টু, কৃষকদলের কেন্দ্রীয় নেতা সিরাজুল করিম সনু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইমাম হাসান ফারুক সুমন।
জেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক ফয়সাল সরকার ডিকো, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাসুদুর রহমান লিটন, যুগ্ম-আহবায়ক আরেফিন কনক ও মামুন, জেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক আব্দুস সবুর বুলেটসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।