সকল মেনু

লালপুরে মহিষ প্রদশর্নী ও মহিষ পালন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

নাটোরের লালপুরে মহিষ প্রদশর্নী ও মহিষ পালন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ (২৭ জানুয়ারি) সোমবার সকালে উপজেলার বিলমাড়িয়ায় ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ব্র‍্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজেরর জেনারেল ম্যানেজার ড. ফারুকুল ইসলাম।

প্রধান অতিথি হিসেবে উপস্থত ছিলেন, বাংলাদেশ বাফেলো এসোসিয়েশনের সভাপতি প্রফেসর ড. ওমর ফারুক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রাণিসম্পদ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় পরিচালক ডা: আনন্দ কুমার অধিকারী, নাটোর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. জুলফিকার মোহাম্মদ আখতার হোসেন, লালপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মো: আবদুল্লাহ, ব্র‍্যাকের নাটোর জেলা সমন্বয়ক মোহাম্মদ মাহফুজুর রহমান।

এছাড়াও ব্র‍্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের জোনাল ম্যানেজার আবদুল মান্নান, রিজিওনাল ম্যানেজার শহিদুল ইসলাম, এসিস্ট্যান্ট মার্কেটিং ম্যানেজার কৌশিক চৌধুরী এবং ভেটেরিনারি সার্জন ডা: মোহাম্মদ আল হেলাল মন্ডল উপস্থিত ছিলেন।

এসময় মহিষ খামারিদের সাথে বক্তারা বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে উন্মুক্ত আলোচনা করেন।

ব্র‍্যাকের কর্মকর্তারা আশ্বাস দেন তারা এই অঞ্চলের মহিষের জাত উন্নয়নে কাজ করবেন, মহিষের রোগ প্রতিরোধে মোবাইল ভেটেরিনারি ক্লিনিক সেবা চালু করবেন এবং ন্যায্যমূল্যে মহিষের দুধ ক্রয়ের জন্য প্রতিশ্রুতি প্রদান করেন।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top