সকল মেনু

বাঘায় ককটেল বিস্ফোরণের মামলায় ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

রাজশাহীর বাঘা উপজেলা ছাত্রলীগের কর্মী রাসেল ইসলামকে ককটেল বিস্ফোরণের মামলায় রোববার(২৬-০১-২০২৫)আদালতে সোপর্দ করা হয়েছে। আগের দিন শনিবার গ্রেপ্তার হন রাসেল ইসলাম। সে বাজুবাঘা চাকিপাড়া গ্রামের আনসার আলীর ছেলে।
পুলিশ জানায়, শনিবার সরেরহাট এলাকা থেকে রাসেল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। উপজেলা বিএনপির আহ্বায়ক ফকরুল হাসান বাবলুর বাড়িতে ককটেল বিস্ফোরণের মামলায় এজাহারভুক্ত আসামী রাসেল ইসলাম।

উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সানোয়ার সুরুজসহ  তার সমর্থিত অনেকেই নিন্দা ও প্রতিবাদ জানিয়ে নিঃশর্ত মুক্তি দাবি করে করেছেন।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.ফ.ম আসাদুজ্জামান বলেন, তার বিরুদ্ধে গত ১৭ জানুয়ারি’২৫ রাত ৯ টার দিকে  উপজেলা বিএনপির আহ্বায়ক ফকরুল হাসান বাবলুর,উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের কেশবপুর গ্রামের বাড়িতে ককটেল বিস্ফোরণের অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top