তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষ্যে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনূর্ধ্ব ১৭) এর ফাইনালে লালপুর উপজেলা বড়াইগ্রাম উপজেলাকে ৮ শুন্য গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে।
শুক্রবার (২৪ জানুয়ারি) বিকেলে নাটোরের শংকর গৌবিন্দ্র স্টেডিয়ামে জেলা প্রশাসকের সার্ভিক তত্ত্বাবধানে এ খেলা অনুষ্ঠিত হয়।
ফুটবল টুর্নামেন্টে ফাইনালে দুইটি দল খেলায় অংশগ্রহণ করে- লালপুর উপজেলা বালিকা একাদশ বনাম বড়াইগ্রাম উপজেলার বালিকা একাদশ। লালপুর উপজেলা বড়াইগ্রামকে ৮ শুন্য গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন নাটোরের জেলা প্রশাসক (ডিসি) আসমা শাহীন, লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান, বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা জান্নাতুল ফেরদৌস, লালপুর উপজেলা একাডেমি সুপারভাইজার সাদ ইবনে শিবলী, কোচ জুয়েল আহমেদ প্রমুখ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।