সকল মেনু

লালপুরে বিএসবি ইটভাটায় মোবাইল কোর্টের অভিযান, ৪ লক্ষ টাকা জরিমানা

২২ জানুয়ারি নাটোরের লালপুর উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের বিএসবি ইটভাটায় মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়। অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ লঙ্ঘনের অভিযোগে ৪ লক্ষ টাকা জরিমানা করা হয়।

ইটভাটাটি লাইসেন্স ছাড়া পরিচালনা, জ্বালানি হিসেবে কাঠ ব্যবহার এবং অবৈধভাবে মাটি কাটার প্রমাণ পাওয়ায় ভাটার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। অভিযানে নেতৃত্ব দেন লালপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিমুল আক্তার। তাকে সেনাবাহিনী সহযোগিতা প্রদান করে।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top