সকল মেনু

সিংড়ায় আগুনে ১১ টি ঘর পুড়ে ছাই কোটি টাকার ক্ষয়ক্ষতি

নাটোরের সিংড়ায় অগ্নিকান্ডে মমতাজ আলীর ১১ ছেলের ১১ টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১ কোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার রামানন্দ খাজুরা ইউনিয়নের চৌপুকুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সুত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১০ টায় সবাই ঘুমিয়ে পড়ে, হঠাৎ রাত দেড় টার দিকে আগুনের ফুলকি চারিদিকে ছড়িয়ে পড়লে চিৎকারে সবাই বের হয়ে আসে। ফায়ার সার্ভিসের কর্মীরা ২ ঘন্টা বাপী প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত কৃষক ও ইউনিয়ন বিএনপির যুগ্ন আহবায়ক জালাল উদ্দীন জানান, তারা যৌথ ভাবে সবাই বসবাস করে আসছেন। তারা ১১ ভাই আঃ জালাল মহুরী, শহিদুল ইসলাম, মোশারফ হোসেন, মহিদুল ইসলাম, আঃ ছালাম, বেলাল হোসেন, আলমগীর, সিরাজুল, ইউসুফ, এনামুল, আঃ হান্নান। সবার ঘরবাড়ি পুড়ে ছাই হয়েছে। অপর ভাই এর আংশিক ক্ষতি হয়। বাড়ির নগদ প্রায় সাড়ে ৩ লক্ষ টাকা, ৬ টি ফ্রিজ, ২০০ মন ধান পুড়ে ছাই হয়ে গেছে।

উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম বলেন, বিষয়টি জানার পর দ্রুত ঐ পরিবারকে শুকনো খাবার, শীতবস্ত্র পৌঁছে দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে। সরকারি ভাবে আর্থিক সহায়তা দেয়া হবে।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top