সকল মেনু

বকশীগঞ্জে নাশকতার মামলায় গ্রেপ্তার-২

জামালপুরের বকশীগঞ্জে নাশকতার মামলায় স্বেচ্ছাসেবক লীগের নেতা সহ দুই জনকে গ্রেপ্তার করেছে বকশীগঞ্জ থানা পুলিশ।
বুধবার রাতে অভিযান চালিয়ে জাকির হোসেন ও এরশাদ মিয়া নামে দুই জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত জাকির হোসেন মেরুরুর চর ইউনিয়নের আইরমারী নতুন পাড়া গ্রামের মৃত আবু বক্করের ছেলে এবং এরশাদ মিয়া একই গ্রামের আ: ছালামের ছেলে।
বকশীগঞ্জ থানা পুলিশ জানায়, একটি নাশকতার মামলায় মেরুরচর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি এরশাদ হোসেনকে জব্বারগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। একই রাতে জাকির হোসেনকেও গ্রেপ্তার করা হয়।
বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান, গ্রেপ্তারের পর বৃহস্পতিবার সকালে ওই দুইজনকে জামালপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top