সকল মেনু

লালপুরে দিনদুপুরে ধারালো অস্ত্রের মুখে লাখ টাকা ছিনতাই

নাটোরের লালপুরে দিনদুপুরে পিকআপ থামিয়ে ধারালো অস্ত্রের মুখে দুই মাছ ব্যবসায়ীর এক লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) উপজেলার লালপুর- বনপাড়া সড়কের ওয়ালিয়া বাজারের অদূরে এঘটনা ঘটে। ভুক্তভোগীরা হলেন, সিংড়া উপজেলার পেট্টবাংলা গ্রামের শমসের ছেলে জামসেদ প্রামাণিক (৪৫) ও রাজশাহীর বিনোদপুরের জামাত আলীর ছেলে শামসুদ্দিন (৩৮)।

ভুক্তভোগী জামশেদ প্রামাণিক জানান, তারা কুষ্টিয়া, ঈশ্বরদী, লালপুরে মাছ বিক্রি করে পিকআপ যোগে গোপালপুর হয়ে বনপাড়া যাওয়ার পথে ওয়ালিয়া বাজারের কাছাকাছি পৌঁছালে মোটরসাইকেলযোগে দুই অজ্ঞাত ব্যক্তি তাঁদের পথরোধ করে পিকআপের চাবি ছিনিয়ে নেয়।

পরে চাকু দিয়ে জিম্মি করে ভয় দেখিয়ে তাঁদের কাছ থেকে থাকা প্রায় ১ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যান।

এবিষয়ে ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুমন চন্দ্র দাস বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top