সকল মেনু

লালপুরে শহীদ জিয়াউর রহমানের ৮৯তম জন্মদিন উপলক্ষে বিএনপি নেতার কম্বল বিতরণ

নাটোরের লালপুরে জিয়াউর রহমানের ৮৯ তম জন্মদিন উপলক্ষে জিয়া পরিষদের আহবায়ক অধ্যাপক মোঃ সাজেদুল ইসলাম হলুদ ও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সাকিবুল ইসলাম সাকিব এর উদ্দ্যোগে শীতার্তদের মাঝে দুইশত কম্বল বিতরণ করা হয়েছে।

রবিবার(১৯ জানুয়ারি) বিকেল পাঁচটায় রামকৃষ্ণপুর এলাকায় উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক রাকিবুল ইসলাম রাকিবের সঞ্চালনায় কম্বল বিতরণের সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম আরিফ, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান সরকার, সদস্য ও জিয়া মঞ্চের আহবায়ক সাজেদুল ইসলাম হলুদ, আব্দুর রশিদ মাষ্টার, কামাল হোসেন প্রমুখ।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top