সকল মেনু

নাটোরে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মদিন

জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে স্বাধীনতার ঘোষক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে আজ সকাল ১০টায় আলাইপুর জেলা বিএনপি কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য কাজী গোলাম মোর্শেদ, শহিদুল ইসলাম বাচ্চু, রহিম নেওয়াজ যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, সদর থানা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আসাদুজ্জামান আসাদসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, মাতৃভূমির মুক্তির জন্য নেতাবিহীন জাতির জনক শহীদ জিয়া স্বাধীনতার ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধ শুরু করেন এবং যুদ্ধে অসীম অধ্যবসায়ের পরিচয় দেন। জিয়াউর রহমানের জন্মদিনে তার দেখানো পথেই আমরা আধিপত্যের কবল থেকে মুক্ত হয়ে গণতন্ত্র ফিরে পাব। আলোচনা সভা শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top