সকল মেনু

ঠাকুরগাঁও এর পীরগঞ্জে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক কমিটি গঠন

রাম কৃষ্ণ রায়কে আহ্বায়ক এবং রতন শর্মাকে সদস্য সচিব করে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে কর্মী সভা ও সদস্য সংগ্রহ অভিযানে এ কমিটি গঠন করা হয়। এতে ঠাকুরগাঁওে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সহ সাধারণ সম্পাদক রামকৃষ্ণ রায়ের সভাপতিত্বে বক্তব্য দেন, ঠাকুরগাঁও- ৩ আসনের সাবেক সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি জাহিদুর রহমান জাহিদ, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা কমিটির সাধারণ সম্পাদক বাবু সত্যজিৎ কুমার কুন্ডু, ঠাকুরগাঁও জেলার সভাপতি বাবু মনোরঞ্জন সিং, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এস.এম মজিদুল ইসলাম প্রমূখ। এ সময় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিল্লুর চৌধুরী, রেজওয়ানুল ইসলাম সহ অনেকে উপস্থিত ছিলেন।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top