সকল মেনু

বড়াইগ্রামে তারুণ্যের ভাবনায় নতুন বাংলাদেশ শীর্ষ কর্মশালা অনুষ্ঠিত

নাটোরের বড়াইগ্রামের বনপাড়া পৌরসভার সম্মেলন কক্ষে তারুণ্যের ভাবনায় নতুন বাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে, এসো দেশ বদলায়, পৃথিবী বদলায়, এই প্রতিপাদ্যকে ধারণ করে বৃহস্পতিবার ( ৯ জানুয়ারী) সকাল ১১ঘটিকায় বনপাড়া পৌরসভার আয়োজনে কর্মশালায় প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন বনপাড়া পৌর প্রশাসক ও বড়াইগ্রাম উপজেলার সহকারী কমিশনার ভূমি মোঃ আশরাফুল ইসলাম,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বনপাড়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ আতাউর রহমান , এছাড়া আরো উপস্থিত ছিলেন ডাঃ সুপ্তি গোমেজ , বনপাড়া আলিম মাদ্রাসার শিক্ষক মোঃ আব্দুল মান্নান তিরাইলি সাহেব, শেখ ফজিলাতুন্নেছা সরকারি অনার্স মহিলা কলেজের সহকারি অধ্যাপক শ্রী গোপাল চন্দ্র, বনপাড়া মডেল উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক মোঃ লুকমান হোসেন প্রামানিক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বড়াইগ্রাম উপজেলা সমন্বয়ক তারুণ্যের অহংকার মোঃ নুহু ইসলাম, সাংবাদিক ও বিভিন্ন কলেজের ছাত্র-ছাত্রী

আলোচনা সভায় বক্তারা তারুণ্যের মেধা শক্তিকে কাজে লাগানোর উপর গুরুত্ব আরোপ করেন , তাদের সঠিক দিকনির্দেশনায় ভবিষ্যতে একটি উন্নত সমৃদ্ধ সমাজ ও দেশ গড়ে তুলা সম্ভব।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top