সকল মেনু

কৃষিবিদ মাইদুল হাসান পিন্টুর অকাল প্রয়াণ

রাজশাহীর বাঘা উপজেলার কৃতি সন্তান কৃষিবিদ মাইদুল হাসান পিন্টু (৫২) ইন্তেকাল করেছেন। বুধবার (৮ জানুয়ারি) সকাল সাড়ে ৭টায় পাবনা শহরে তার ভাড়া বাসায় হৃদক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু বরণ করেছেন বলে জানা যায়। পিন্টুর অকাল প্রয়াণে শোকাহত তার সহকর্মী, বন্ধু-বান্ধব, পরিবার ও শুভাকাঙ্ক্ষীরা।

বাঘা উপজেলার চন্ডিপুর বাজার এলাকার মরহুম তাহাজ্জত হোসেনের বড় ছেলে তিনি। মাইদুল হাসান পিন্টু যুব প্রশিক্ষণ কেন্দ্র, যুব উন্নয়ন অধিদপ্তর নাটোরের ডেপুটি কো-অডিনেটর হিসেবে দায়িত্ব ছিলেন। তিনি জমজ দুটি মেয়ে, স্ত্রী, ২ ভাই ও ২ বোন রেখে গেছেন। ভাই-বোনের মধ্যে তিনি সবার বড় ছিলেন।

জমজ মেয়ে দুটি পাবনা এডওয়ার্ড কলেজের এইচএসসিতে অধ্যায়নরত থাকায় পাবনা শহরেই বাসা ভাড়া থাকতেন। তার ছোটভাই ২ জনই শিক্ষকতা করেন। বুধবার বাদ আসর বাঘা চন্ডিপুর উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের জানাযা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করেছেন যুব প্রশিক্ষণ কেন্দ্র, যুব উন্নয়ন অধিদপ্তর নাটোরের কর্মকর্তা ও কর্মচারীরা।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top