সকল মেনু

বড়াইগ্রামে  গভীর নলকূপের ৩টি ট্রান্সফর্মার চুরি

নাটোরের বড়াইগ্রামে গভীর রাতে আনসার আলী (৬০) নামের একজন নিরাপত্তা প্রহরীকে বেঁধে রেখে গভীর নলকূপের ৩টি ট্রান্সফর্মার চুরির ঘটনা ঘটেছে। ২৮ ডিসেম্বর শনিবার দিবাগত রাত ১১টার দিকে উপজেলার মাঝগাঁও ইউনিয়নের গুড়ুমশৈল চিনিডাঙ্গার বিলে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১১টার দিকে ১০-১২ জন দুর্বৃত্ত ঘটনাস্থলে এসে পাথুরিয়া গ্রামের মৃত ময়েন উদ্দিনের ছেলে আনসার আলী প্রহরীকে অস্ত্রের মুখে জিম্মি করে। দুর্বৃত্তরা তাকে বেঁধে রেখে গভীর নলকূপের তিনটি ট্রান্সফর্মার চুরি করে নিয়ে যায়। ঘটনার পরের দিন রোববার (আজ) ভোরে লালন ও মিন্টু নামের দুই দিনমজুর ঘটনাস্থলে গেলে আনসার আলিকে উদ্ধার করে পুলিশকে খবর দিলে ঘটনাস্থল পরিদর্শন করেন তারা।
বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করেছে পুলিশ। ট্রান্সফর্মার চুরির ঘটনা তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top