২০২৫ সালের নতুন বছর উপলক্ষে ছয়দলীয় জোট গণতন্ত্র মঞ্চ ও ভাসানী অনুসারী পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য নাটোর -১ (লালপুর – বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলীমুল শাকিব অপু লালপুর ও বাগাতিপাড়াবাসীকে অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “নতুন বছরের সূচনা সকলের জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি এবং সাফল্য নিয়ে আসুক। ২০২৫ সাল আমাদের লালপুর ও বাগাতিপাড়ার জনগণ উন্নতি ও অগ্রগতির আরও একটি নতুন অধ্যায় শুরু করুক।”তিনি আরও বলেন, “আমরা সবাই মিলে যদি একসাথে কাজ করি, তবে আমাদের সমাজ,গ্রাম, ইউনিয়ন ও পৌরসভা বাসী আরো উন্নত ও সমৃদ্ধ হতে পারবে। নতুন বছরে আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় লালপুর উপজেলা ও বাগাতিপাড়া উপজেলা আরো উন্নতির পথে নিয়ে যাবে ও আমরা একটি সুখী, সমৃদ্ধ এবং শান্তিপূর্ণ সমাজ গড়তে সক্ষম হবো।”
নতুনবছরে দুইটি উপজেলাবাসীদের একটি সফল, শান্তিপূর্ণ, উন্নত বছর হবে, যেখানে সকল মানুষ তাদের অধিকারের আদায় করতে পারবে ও উন্নয়নে কাজে ভূমিকা রাখবে।
তিনি সকলকে সু-স্বাস্থ্যকর জীবনযাপন এবং সামাজিক দায়িত্ব পালনের মাধ্যমে আগামী বছরটি আরও সুন্দর ও সফল করার আহ্বান জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।