সকল মেনু

লালপুরে অবৈধ বালু উত্তোলনে উপজেলা প্রশাসনের অভিযান,দুই ঠিকাদারকে দুই লাখ পঞ্চাশ হাজার টাকা জরিমানা

তুষার ইমরান, লালপুর (নাটোর) প্রতিনিধি:

নাটোরের লালপুর উপজেলায় পদ্মা নদী থেকে অবৈধভাবে মাটি কেটে বাধ নির্মাণ ও বালু উত্তোলনের অভিযোগে অভিযান চালিয়ে দুইজন ঠিকাদারকে জরিমানা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে সহায়তা করেছে সেনাবাহিনী।

গত শুক্রবার (২৭ ডিসেম্বর) সকাল ৫:৩০ টার দিকে লালপুর উপজেলার একটি সিনেমা হল সংলগ্ন পদ্মা নদীর পাড়ে এ অভিযান পরিচালিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

অভিযানে রবিউল ইসলাম ও সুইট নামের দুই ঠিকাদারকে যথাক্রমে ১.৫ লাখ এবং ১ লাখ টাকা জরিমানা করা হয়। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর আওতায় তাদের বিরুদ্ধে এই জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান বলেন, “পদ্মা নদী থেকে অবৈধভাবে মাটি কেটে বাধ তৈরি ও বালু উত্তোলনের তথ্য পাওয়ার পর অভিযান চালিয়ে জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান চলবে।”

সেনাবাহিনীর নাটোর ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোক্তাদির বলেন, “উপজেলা প্রশাসনের আহ্বানে সেনাবাহিনী এ অভিযানে সহায়তা করেছে। অবৈধ বালু উত্তোলন বন্ধে জনস্বার্থে আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।”

উল্লেখ্য, পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে নদীর গতিপথ পরিবর্তন, ফসলি জমি ক্ষতিগ্রস্ত হওয়া এবং পরিবেশগত ভারসাম্যহীনতা তৈরি হচ্ছে বলে দীর্ঘদিন ধরে অভিযোগ জানিয়ে আসছিলেন এলাকাবাসী।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top