সকল মেনু

দীঘিনালায় আম গাছে যুবকের মরদেহ

খাগড়াছড়ির দীঘিনালায় আম গাছের ডালে ঝুলন্ত অবস্থায় মো. হানিফ (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে দীঘিনালা থানা পুলিশ।

সোমবার (২৩ ডিসেম্বর) সকালের দীঘিনালা উপজেলার জামতলী হেডম্যান পাড়া সংলগ্ন দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজের ছাত্রাবাস এলাকার গাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মো. হানিফ উপজেলার দীঘিনালা উপজেলার জামতলী হেডম্যান পাড়া এলাকার জালাল উদ্দিন মীরের ছেলে।

নিহতের স্বজনরা জানায়, রোববার রাতে ওয়াজ মাহফিলের উদ্দ্যেশে বাড়ি থেকে বের হয়ে রাতে আর বাড়িতে ফেরেননি মো. হানিফ। সোমবার সকাল সাড়ে ৭টার দিকে গাছে ঝুলন্ত মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

দীঘিনালা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া বলেন, খবর পেয়ে পুলিশ ঝুলন্ত মরদেহ উদ্ধার শেষে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর আধুনিক হাসপাতাল প্রেরণ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি আত্মহত্যা। তবে যুবকের মৃত্যুর সঠিক কারণ জানতে পুলিশ কাজ করছে বলেও জানান তিনি।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top