সকল মেনু

নাটোরে ৬ ট্রাকের সংঘর্ষে চালক নিহত, আহত একাধিক

ঘন কুয়াশায় নাটোরে ৬ মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক ট্রাকচালক নিহত হয়েছেন। এসময় অন্য ট্রাকের চালকসহ অন্তত ৬ জন আহত হন।

সোমবার (২৩ ডিসেম্বর) সকাল ৬টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের সদর উপজেলার ডাল সড়ক এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঝলমলিয়া হাইওয়ে পুলিশ পরিদর্শক মো. মাহবুবুর রহমান।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘন কুয়াশায় নাটোর-বগুড়া মহাসড়কের ডালসড়ক এলাকায় বিপরীত দিক থেকে আসা ৬ ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় এক ট্রাকচালক নিহত হন। দুর্ঘটনায় পাঁচটি ট্রাক সড়কের ওপরে দুমড়ে মুচড়ে পড়ে। এবং একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এসময় ট্রাকের চালকসহ অন্তত ৬ জন আহত হয়েছেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।  এ দুর্ঘটনায় সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।  খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থল এসে স্বাভাবিক করেন।

হাইওয়ে পুলিশ পরিদর্শক মো. মাহবুবুর রহমান বলেন, বিপরীত দিকে থেকে আসা ছয় মালবাহী ট্রাকের সংঘর্ষে একজন চালক নিহত হয়েছেন। এতে কমপক্ষে ৫ থেকে ৬ জন আহত হয়েছেন। তাদের পরিচয় শনাক্তের কাজ চলছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার কাজ করছেন।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top