বিষয়টি নিশ্চিত করে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে বলেন, সকালে একটি ফ্লাইটে লন্ডনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন সালাহউদ্দিন আহমেদ। লন্ডনে তার মেয়ে থাকেন। সেখানেই যাচ্ছেন তিনি। এ ছাড়া দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গেও তার সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে।
এর আগে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত নভেম্বর মাসের শেষের দিকে লন্ডন সফরে যান। সেখানে তিনি স্ত্রীর চিকিৎসার পাশাপাশি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গেও সাক্ষাৎ করেন। এছাড়া চলতি মাসে লন্ডনে চিকিৎসার জন্য যাওয়ার কথা রয়েছে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার।

মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।